ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ই-পেপার মঙ্গলবার ● ৫ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



খুলনায় যুবককে গুলি
উন্নত চিকিৎসায় ঢাকায় নেয়ার পথে আবারো গুলি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:১২ পিএম  (ভিজিটর : ২)
খুলনা মহানগরীতে রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবককে লক্ষ্য করে দুই দফা গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। প্রথমে নগরীর লবণচরা এলাকায় একটি গুলি তার পেটে বিদ্ধ হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। বর্তমানে ওই যুবক পুলিশি সহায়তায় ঢাকা চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৪ এপ্রিল) মহানগরীর লবণচরা থানা এলাকার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে গুলির সঠিক সময় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রাজু হাওলাদার লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকার আজাদ মাস্টার সংলগ্ন ইউনুস হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজু হাওলাদার লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকার ইউনুস হাওলাদারের পুত্র। গুলিবিদ্ধ হওয়ার পর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পেটের বাম দিকে গুলিবিদ্ধ হওয়াতে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে রাত সোমাবার (৪ মে) দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে আবারও গুলি চালায়। এ সময় অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক দ্রুত গাড়িটি কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে গিয়ে আশ্রয় নেন। 

পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় পুনরায় রাজুকে নিয়ে পরিবারের লোকজন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাজু বর্তমানে ওয়ারেন্ট ভুক্ত আসামী হওয়ায় পুলিশ প্রহরায় রয়েছে।

অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই কুদির বটতলা এলাকায় সন্ত্রাসীরা গুলি চালায়। তিনি দ্রুত গাড়িটি থানায় নিয়ে গিয়ে প্রাণে রক্ষা পান।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ বলেন, গুলিবিদ্ধ এক রোগীকে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে পুলিশি সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে সীমানা পার করে দেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে খুমেকে আনা হয়। তার সঙ্গে থাকা এক নারী জানান, আহত ব্যক্তি তার ছেলের বন্ধু। গুলিবিদ্ধ অবস্থায় তিনি তাদের বাড়িতে আশ্রয় নিলে পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম জানান, লবণচরা এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তবে কোথায় ও কখন তার ওপর হামলা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া তার বিরুদ্ধে কয়েকটি মামলার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com