ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ই-পেপার মঙ্গলবার ● ৫ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



আমতলীতে চাঁদা আদায়কালে শ্রমিকদল নেতা আটক
আমতলী (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৫৮ পিএম  (ভিজিটর : ২)

বরগুনার আমতলীতে সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ডে চাঁদা আদায়ের সময় পৌর শ্রমিকদল সভাপতি ও এক লাইনম্যানকে আটক করেছে পুলিশ।

আমতলী উপজেলা পৌর শহরের চৌরাস্তায় সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের অভিযোগে পৌর শ্রমিকদল সভাপতি মিল্টন হাওলাদার ও তার সহযোগী লাইনম্যান সুমনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আমতলী থানা পুলিশ তাদের আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাস থেকে মিল্টন হাওলাদার স্ট্যান্ডের যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। এ নিয়ে গত ৭ মার্চ দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ সব ধরনের চাঁদা আদায় বন্ধের নির্দেশ দেন। এতে প্রায় দেড় মাস চাঁদা আদায় বন্ধ ছিল।

তবে অভিযোগ রয়েছে, এপ্রিলের শেষদিকে পুনরায় চাঁদা আদায় শুরু করেন মিল্টন। মঙ্গলবার দুপুরে চাঁদা সংগ্রহকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে ও তার সহযোগীকে হাতেনাতে আটক করে এবং তাৎক্ষণিকভাবে চাঁদা আদায় বন্ধ করে দেয়।

স্থানীয় সিএনজি ও মাহেন্দ্র চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দখল বাণিজ্যের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন মিল্টন হাওলাদার। তার কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ জানান, স্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের সময় মিল্টন ও সুমনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com