রূপগঞ্জে সড়ক নির্মাণে অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং

2026-05-05T17:37:23+00:00
2026-05-07T10:32:53+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
রূপগঞ্জে সড়ক নির্মাণে অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষোভ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৩৭ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ১০:৩২ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া-ডেমড়া সড়কের নগরপাড়া ব্রিজ থেকে নগরপাড়া বাজার পর্যন্ত অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বৃষ্টি হলে সড়কের এই অংশে পানি জমে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে, ফলে এলাকাবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৫০ লাখ ৮২ হাজার টাকার বেশি ব্যয়ে প্রায় ৩০০ মিটার সড়ক উন্নয়নের উদ্যোগ নেয়। কাজটি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

তবে স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। বালুর সঙ্গে কাদাযুক্ত মাটি ও পুরনো পিচ থেকে তুলে আনা খোয়া মিশিয়ে কাজ করা হচ্ছে বলে তারা দাবি করেন। এতে সড়কটি টেকসই হবে না এবং অল্প সময়ের মধ্যেই পুনরায় নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, সড়কটি খননের পর প্রায় ২০ দিন বন্ধ থাকায় চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। দ্রুত মানসম্মত কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, “আমরা চাই সড়কটি ভালো মানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হোক, যাতে দীর্ঘদিন ব্যবহার করা যায়। নিম্নমানের কাজ হলে আবারও ভোগান্তি বাড়বে।”

অন্যদিকে, নির্মাণ শ্রমিকরা জানান, তারা ঠিকাদারের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন।

সাব-ঠিকাদার নুরুদ্দিন বলেন, “আমরা নিয়ম মেনেই কাজ করছি। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে না, বরং অপ্রয়োজনীয় ময়লা ফেলে দিয়ে ভালো উপকরণ ব্যবহার করা হচ্ছে।”

রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, সড়কের ওই অংশে পানি জমার সমস্যা থাকায় মেরামত কাজ করা হচ্ছে। তিনি জানান, পুরনো কিছু উপকরণ প্রকল্পের আওতায় পুনর্ব্যবহার করা হতে পারে।

সড়কটি এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত মানসম্মত নির্মাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: