মেঘনায় ধরা পড়ল আড়াই কেজির ইলিশ, নিলামে বিক্রি ১১৬০০ টাকায়

সারাদেশ

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বড় ‘রাজা ইলিশ’। পরে স্থানীয়

2026-06-25T20:57:27+00:00
2026-06-25T20:57:27+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
মেঘনায় ধরা পড়ল আড়াই কেজির ইলিশ, নিলামে বিক্রি ১১৬০০ টাকায়
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:৫৭ পিএম 
মেঘনায় ধরা পড়ল আড়াই কেজির ইলিশ, নিলামে বিক্রি ১১৬০০ টাকায়
ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বড় ‘রাজা ইলিশ’। পরে স্থানীয় আড়তে নিলামের মাধ্যমে মাছটি ১১ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট মাছের আড়তে ইলিশটি বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ দর হাঁকিয়ে মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী আলম ব্যাপারী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রহমান মাঝি ৭ থেকে ৮ জন জেলে নিয়ে দৌলতখান সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান। কয়েক ঘণ্টা পর জাল টেনে তোলার সময় অন্যান্য মাছের সঙ্গে বড় আকৃতির এই ইলিশটিও ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য মাঝিরহাট আড়তে আনা হলে কয়েকজন আড়তদার নিলামে অংশ নেন। শেষ পর্যন্ত ১১ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন আলম ব্যাপারী।

মাছটির ক্রেতা আলম ব্যাপারী বলেন, ‘এত বড় নদীর ইলিশ সচরাচর পাওয়া যায় না। আগ্রহ থেকেই ২ কেজি ৬০০ গ্রাম ওজনের মাছটি কিনেছি। এটি ঢাকায় পাঠানো হবে। আশা করছি ১৩ থেকে ১৪ হাজার টাকার মধ্যে বিক্রি করতে পারব।’

এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মার্চ ও এপ্রিল মাসে দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নের সুফল এখন পাওয়া যাচ্ছে। নদীতে বড় আকারের ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের সংখ্যা বেড়েছে। ভবিষ্যতে এর পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


  বিষয়:   মেঘনা  ভোলা  ইলিশ 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: