মাদকবিরোধী কর্মসূচিতে অংশ নিয়ে ফেরার পথে সংঘর্ষ-গুলি, স্কুলছাত্রসহ আহত ৭

অনলাইন ডেস্ক

সারাদেশ

কুমিল্লা নগরীতে সন্ত্রাস ও মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে হামলা ও গুলির ঘটনায় এক স্কুলছাত্রসহ অন্তত সাতজন আহত

2026-06-25T20:27:14+00:00
2026-06-25T20:27:14+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
মাদকবিরোধী কর্মসূচিতে অংশ নিয়ে ফেরার পথে সংঘর্ষ-গুলি, স্কুলছাত্রসহ আহত ৭
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:২৭ পিএম 
প্রতীকী ছবি
কুমিল্লা নগরীতে সন্ত্রাস ও মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে হামলা ও গুলির ঘটনায় এক স্কুলছাত্রসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত স্কুলছাত্র প্রেমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নগরীর কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাব যৌথভাবে অভিযান শুরু করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে কাটাবিল ও তেলিকোনা এলাকায় কিশোর গ্যাং ও মাদক কারবারিদের প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। এর প্রতিবাদ এবং এলাকা মাদকমুক্ত করার দাবিতে সচেতন নাগরিকদের উদ্যোগে কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বাড়ি ফিরছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে হামলা ও গুলি চালায়। এতে স্কুলছাত্রসহ অন্তত সাতজন আহত হন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, হামলায় জড়িত ব্যক্তিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে আসছে এবং এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা আনোয়ার বলেন, প্রকাশ্যে মাদক ব্যবসা ও অস্ত্রের মহড়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় এই হামলার ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তবে ঘটনার পরপরই হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে জড়িতদের দ্রুত শনাক্ত ও আটক করা সম্ভব হবে বলে আশা করছেন স্থানীয়রা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: