বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর-খাল পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওর ও খাল এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।মঙ্গলবার (৫

2026-05-05T16:02:30+00:00
2026-05-07T08:29:45+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
সারাদেশ
বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর-খাল পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:০২ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৮:২৯ এএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওর ও খাল এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

মঙ্গলবার (৫ মে) দুপুরে তিনি উপজেলার খারনৈ ইউনিয়নের চিকন মাটিয়া, তেলেঙ্গা, মেদি বিলসহ দমদমা খাল এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মহাপরিচালক জানান, ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারি সহায়তা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে তা আরও সম্প্রসারণ করা হবে। তিনি বলেন, বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনাসহ ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জিআর (GR) কর্মসূচির আওতায় নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: