বোদায় বাসের চাকায় পিষ্ট হয়ে সুপারভাইজার নিহত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রী উঠাতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে এক সুপারভাইজারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।পঞ্চগড়

2026-05-05T17:46:18+00:00
2026-05-07T10:32:23+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
বোদায় বাসের চাকায় পিষ্ট হয়ে সুপারভাইজার নিহত
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৪৬ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ১০:৩২ এএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রী উঠাতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে এক সুপারভাইজারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

পঞ্চগড় জেলার বোদা উপজেলা এলাকায় বাস দুর্ঘটনায় আমজাদ হোসেন (২৬) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকালে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের এশিয়ান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকার বাসিন্দা এবং তিনি সংশ্লিষ্ট বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনায় সাবিনা (৩৫) ও লিমা (৪০) নামে দুইজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে দিনাজপুরগামী একটি গেটলক বাস বোদা পৌরসভার সামনে এশিয়ান বাইপাস মোড়ে পৌঁছালে যাত্রী উঠানোর জন্য হঠাৎ ব্রেক করে। এ সময় বাসের নিয়ন্ত্রণ বিঘ্নিত হয়। এক যাত্রী পড়ে যাওয়ার উপক্রম হলে সুপারভাইজার আমজাদ তাকে তুলতে গেলে পা পিছলে নিজেই বাসের নিচে পড়ে যান। এতে তিনি চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

হাইওয়ে থানার পুলিশ জানায়, দ্রুতগতির ‘শামীম গেটলক’ নামের বাসটি দুর্ঘটনার শিকার হয়। বাসটি জব্দ করা হয়েছে, তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: