করতোয়ায় ভেসে উঠল অজ্ঞাত মরদেহ, পরিচয় খুঁজছে পুলিশ

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।শুক্রবার (১২ জুন)

2026-06-21T20:13:15+00:00
2026-06-21T20:13:36+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ
করতোয়ায় ভেসে উঠল অজ্ঞাত মরদেহ, পরিচয় খুঁজছে পুলিশ
গাইবান্ধা প্রতিনিধি
রোববার, ২১ জুন, ২০২৬, ৮:১৩ পিএম  আপডেট: ২১.০৬.২০২৬ ৮:১৩ পিএম
ছবি : ভোরের ডাক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শুক্রবার (১২ জুন) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাটাখালি-বালুয়া ব্রিজের নিচে করতোয়া নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স প্রায় ৫০ বছর হতে পারে। তবে সংবাদ লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েশ জানান, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ মরদেহটির পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে। কারও কাছে এ ব্যক্তির পরিচয় সম্পর্কিত কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: