মাদারীপুরের চিবচরে নিখোঁজের দুই দিন পর পরিত্যক্ত বাঁশঝাড়ে সজিব বেপারী (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) দুপুরে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রাম থেকে সজিব বেপারী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত সজিব বেপারী একই এলাকার হাফেজ বেপারীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে এলাকার একটি পরিত্যক্ত বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে পায় স্থানীয় গ্রামবাসী। নিহত যুবক গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে সজিবের কোনো খোঁজ পাচ্ছিলেন না তার পরিবারের সদস্যরা। আজ সকালে বাজিতপুর গ্রামের একটি ঘন ও পরিত্যক্ত বাঁশবাগানের ভেতর গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।