১৬ মামলার কুখ্যাত মাদক কারবারি জাহান গ্রেপ্তার

শার্শা (যশোর) সংবাদদাতা

যশোরের শার্শায় কুখ্যাত মাদক কারবারি জাহান আলীকে ৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৪ মে) সকালে এক প্রেস

2026-05-04T15:12:01+00:00
2026-05-04T15:12:01+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
১৬ মামলার কুখ্যাত মাদক কারবারি জাহান গ্রেপ্তার
শার্শা (যশোর) সংবাদদাতা
সোমবার, ৪ মে, ২০২৬, ৩:১২ পিএম 
যশোরের শার্শায় কুখ্যাত মাদক কারবারি জাহান আলীকে ৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। 

এর আগে রোববার (৩ মে) বিকালে উপজেলার ধান্যতাড়া গ্রাম থেকে জাহান আলীকে গ্রেফতার করেন পুলিশ। এসময় তার কাছ থেকে মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত জাহান আলী উপজেলার কায়বা ইউনিয়নের পশ্চিম কোটা গ্রামের মৃত হজরত আলী ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি জাহান আলী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারি বিক্রের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ধন্যতাড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে নমির সরদারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহানকে হাতেনাতে আটক করেন। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেন পুলিশ।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) ভোরের ডাককে জানান, গ্রেফতারকৃত ব্যক্তি জাহান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, জাহান আলী একজন চিহ্নিত মাদক কারবারি। তার নামে পূর্বে দেশের বিভিন্ন থানায় ১৬ টি মাদকের মামলা রয়েছে। মাদক কারবারীদের বিরুদ্ধে চলোমান অভিযান অব্যাহত থাকবে।

এমটিআই


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: