ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ভূঞাপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (রাত) পৌর শহরের ঘাটান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের

2026-05-05T14:05:58+00:00
2026-05-05T14:05:58+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:০৫ পিএম 
ভূঞাপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (রাত) পৌর শহরের ঘাটান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে লোহার কাটার, কাটিং প্লাস, শিকল, কাঁচি, সুইচ গিয়ার ছুরি ও চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা ডাকাতির কাজে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছিল।

গ্রেফতার ব্যক্তিরা টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে গোপালপুর, ভূঞাপুর ও কালিহাতি এলাকার কয়েকজন রয়েছেন। অভিযানের সময় দলের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান বলেন, পরিকল্পিতভাবে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: