সরকারের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করতে ঠিকাদারদের কড়া নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান

2026-05-06T09:42:49+00:00
2026-05-06T09:42:49+00:00
 
  বুধবার, ৬ মে ২০২৬,
২৩ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বুধবার, ৬ মে ২০২৬
সারাদেশ
শাহজাহান চৌধুরী
সরকারের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৪২ এএম   (ভিজিট : ২৫)
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করতে ঠিকাদারদের কড়া নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।

মঙ্গলবার (৫ মে) দুপুরে সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।

সভায় এমপি শাহজাহান চৌধুরী বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, অনেক সড়কের উন্নয়ন কাজ শুরু হলেও দীর্ঘদিনেও তা শেষ না হওয়ায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই সংশ্লিষ্টদের দ্রুততার সঙ্গে কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। রাস্তাঘাট সংস্কারসহ চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন এমপি।

সভায় অন্যান্য বক্তারাও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং কাজের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, পৌর জামায়াতের নায়েবে আমীর শাহ আলম, সাবেক আমীর এম ওয়াজেদ আলী, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বাবরসহ বিভিন্ন ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এমটিআই


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: