প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১:৪১ পিএম (ভিজিটর : ৯৮)
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৩ মে) উপজেলার ডাঙ্গাপাড়া রেলগেট বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— রাসেল বাবু (২০), সুমন বাবু (২২) এবং সিফাত (১৯)। তাদের সবার বাড়ি হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় চুরি ও চোরাই মালামাল রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে এবং পরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, এলাকায় অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।