জুঁই মনিকে শেরপুর জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান

শান্ত শিফাত, শেরপুর প্রতিনিধি

সারাদেশ

জীবনের কঠিন বাস্তবতাকে জয় করে স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছে শেরপুরের মেধাবী শিক্ষার্থী জুঁই মনি। প্রতিকূলতা তার পথ রোধ করতে পারেনি;

2026-05-05T15:54:22+00:00
2026-05-07T08:29:51+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
জুঁই মনিকে শেরপুর জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান
বাবা-মা হারিয়ে থেমে যায়নি স্বপ্ন
শান্ত শিফাত, শেরপুর প্রতিনিধি
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:৫৪ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৮:২৯ এএম

জীবনের কঠিন বাস্তবতাকে জয় করে স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছে শেরপুরের মেধাবী শিক্ষার্থী জুঁই মনি। প্রতিকূলতা তার পথ রোধ করতে পারেনি; বরং অদম্য মনোবল, কঠোর পরিশ্রম ও দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে সে আজ একটি উজ্জ্বল উদাহরণ।

জুঁই মনির বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের শিমুলচূড়া গ্রামে। ২০১২ সালে বাবাকে এবং ২০২১ সালে মাকে দুরারোগ্য ক্যান্সারে হারানোর পরও ভেঙে পড়েনি সে। সকল বাধা অতিক্রম করে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করেছে।

তার এই সংগ্রামী পথচলায় পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা পরিষদ। মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল ১১টায় জেলা পরিষদের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে ১০,০০০ টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। চেকটি তুলে দেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ।

এসময় প্রশাসক বলেন, “জুঁই মনি শুধু শেরপুরের নয়, পুরো দেশের সম্পদ। তার সংগ্রাম ও একাগ্রতা অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুকরণীয়। আমরা বিশ্বাস করি, সে ভবিষ্যতে সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।”

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় বলেন, “জুঁই মনির স্বপ্নপূরণের পথে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা চাই, সে সফল হয়ে দেশের নারীদের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠুক।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুঁই মনির ভাই রিপন মিয়া, যিনি জেলা পরিষদের প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জুঁই মনির এই সংগ্রামী জীবনগাথা প্রমাণ করে—




Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: