ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহ বিভাগে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। বৃহস্পতিবার সকালে মুক্তাগাছা সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের

2026-11-05T13:00:28+00:00
2026-11-05T13:00:28+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
ময়মনসিংহ প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১:০০ পিএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহ বিভাগে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। বৃহস্পতিবার সকালে মুক্তাগাছা সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান খান এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহতাব উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু শ্রেণিকক্ষের প্রাতিষ্ঠানিক শিক্ষায় একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয়। মন ও মেধার সুষম বিকাশে শারীরিক চর্চা ও খেলাধুলার বিকল্প নেই।

তাঁরা আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মুক্তাগাছা সরকারি শারীরিক শিক্ষা কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। তাঁদের অনেকে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

আলোচনা সভা শেষে অতিথিরা একসঙ্গে রঙিন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় শিক্ষার্থী ও দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: