ভাঙা সেতুর ওপর ঝুঁকিপূর্ণ সাঁকোই ভরসা, দুর্ভোগে মেলান্দহ-মাদারগঞ্জের মানুষ

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

সারাদেশ

জামালপুরের মেলান্দহ-মাদারগঞ্জ সংযোগ সড়কের শাহিন বাজার এলাকার একটি সেতুর গোড়া ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি এলাকার মানুষ। সেতুর

2026-11-05T12:51:54+00:00
2026-11-05T12:51:54+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
ভাঙা সেতুর ওপর ঝুঁকিপূর্ণ সাঁকোই ভরসা, দুর্ভোগে মেলান্দহ-মাদারগঞ্জের মানুষ
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পিএম 
সংগৃহীত ছবি
জামালপুরের মেলান্দহ-মাদারগঞ্জ সংযোগ সড়কের শাহিন বাজার এলাকার একটি সেতুর গোড়া ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি এলাকার মানুষ। সেতুর ক্ষতিগ্রস্ত অংশে স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে বাঁশ ও কাঠের সাঁকো। তবে সেটিও এখন নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ। ফলে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে।

সরেজমিনে দেখা যায়, সেতুর এক পাশের গোড়ার মাটি ধসে গেছে। এতে সড়কটির ওই অংশ দিয়ে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয়রা কয়েক দফায় বাঁশ ও কাঠের সাঁকো তৈরি করে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করেছেন। কিন্তু সাঁকোর বেহাল অবস্থার কারণে ভারী যানবাহন চলাচল করতে পারছে না।

এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বিপাকে পড়েছেন। বিশেষ করে রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স চলাচল করতে না পারায় জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনেও তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা। এ পথে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের উদ্যোগে একাধিকবার সাঁকো মেরামত করে চলাচলের ব্যবস্থা করা হলেও তা স্থায়ী সমাধান আনতে পারেনি। তাঁদের অভিযোগ, বারবার নিজেদের উদ্যোগে সাঁকো তৈরি ও মেরামত করা কষ্টসাধ্য। তাই জনদুর্ভোগ কমাতে ক্ষতিগ্রস্ত সেতুটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা প্রকৌশলী মশিউর রহমান জানান, ক্ষতিগ্রস্ত সেতুর গোড়া সংস্কারের বিষয়টি সিবিআরআই-২ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই দ্রুত প্রয়োজনীয় নির্মাণকাজ শুরু হবে বলে তিনি আশ্বস্ত করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: