ফুলবাড়ীতে ভারতীয় ট্যাবলেট ও ৩৬৮ বোতল সিরাপ জব্দ

দিনাজপুর জেলা প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক অভিযানে ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৩৬৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড

2026-11-05T11:26:35+00:00
2026-11-05T11:26:35+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
ফুলবাড়ীতে ভারতীয় ট্যাবলেট ও ৩৬৮ বোতল সিরাপ জব্দ
দিনাজপুর জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:২৬ এএম 
সংগৃহীত ছবি
দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক অভিযানে ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৩৬৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ৯৫ হাজার ২০০ টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৪ নভেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীন মনিপুর বিওপি ও তপশী স্থায়ী পোস্টের সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩৬৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকে বিজিবি দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: