গাজীপুরে গ্যাস সিলিন্ডার পরীক্ষাকেন্দ্রে আগুন, দগ্ধ ৪

গাজীপুর জেলা সংবাদদাতা

সারাদেশ

গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় একটি গ্যাস সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে অগ্নিকাণ্ডে চার কর্মী দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ১৯ বছর বয়সী আহাদ

2026-11-05T11:37:08+00:00
2026-11-05T11:37:08+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে গ্যাস সিলিন্ডার পরীক্ষাকেন্দ্রে আগুন, দগ্ধ ৪
গাজীপুর জেলা সংবাদদাতা
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ এএম 
ফাইল ছবি
গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় একটি গ্যাস সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে অগ্নিকাণ্ডে চার কর্মী দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ১৯ বছর বয়সী আহাদ আলীর অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। তাঁকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাওজোড়ের রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে দগ্ধ চারজনকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাঁদের মধ্যে আহাদ আলী (১৯) ও আবদুল্লাহ (১৮) যথাক্রমে ৫৫ ও ২০ শতাংশ দগ্ধ হয়েছেন। তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে আশরাফুল (২৬) ও নাঈম (২৫) যথাক্রমে ১৫ ও ৪ শতাংশ দগ্ধ হয়েছেন। তাঁরা জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিসের মিডিয়াসেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ৮টা ৪৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪৬ মিনিটের চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে জমে যাওয়ার পর আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেন্দ্রটির বাণিজ্যিক ও শিল্পকারখানায় ব্যবহৃত মোট ৪১টি গ্যাস সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিল্পাঞ্চল গাজীপুরে এ ধরনের দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। গ্যাস সিলিন্ডার সংরক্ষণ, রি-টেস্টিং ও কারিগরি তদারকির ক্ষেত্রে যথাযথ নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: