ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ই-পেপার মঙ্গলবার ● ৫ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



সীমান্তে ‘পুশইন’ হলে কঠোর পদক্ষেপ : পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:৫৮ পিএম  (ভিজিটর : ৪)
বাংলাদেশ-ভারত সীমান্তে জোরপূর্বক অনুপ্রবেশ বা ‘পুশইন’ ঘটলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে আসন্ন চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা করার কথাও জানান তিনি।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

সীমান্তে পুশইনের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের বক্তব্য অতীতে ভারতের পক্ষ থেকে আসার পর বাংলাদেশ কূটনৈতিকভাবে কঠোর প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতেও এমন কোনো ঘটনা ঘটলে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরকালে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, তিস্তা নদী সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত, তাই এই প্রকল্প বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, তিস্তা অঞ্চলের দীর্ঘদিনের সমস্যার সমাধান সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে।





আরও খবর


সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com