ট্রাফিক আইন ভাঙলে কাটা যাবে লাইসেন্সের পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের জন্য আসছে নতুন নিয়ম। এখন থেকে ট্রাফিক আইন লঙ্ঘন করলে ড্রাইভিং লাইসেন্সে থাকা নির্ধারিত পয়েন্ট কেটে

2026-05-05T14:14:39+00:00
2026-05-05T14:14:39+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
জাতীয়
ট্রাফিক আইন ভাঙলে কাটা যাবে লাইসেন্সের পয়েন্ট
চালু হচ্ছে নতুন ‘আরএসপিএস’ অ্যাপ
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:১৪ পিএম 
সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের জন্য আসছে নতুন নিয়ম। এখন থেকে ট্রাফিক আইন লঙ্ঘন করলে ড্রাইভিং লাইসেন্সে থাকা নির্ধারিত পয়েন্ট কেটে নেওয়া হবে। পয়েন্ট শূন্যে নেমে এলে লাইসেন্স স্থগিত বা বাতিল হওয়ার ঝুঁকিও থাকবে।

মঙ্গলবার (৫ মে) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানায়, এই প্রক্রিয়া বাস্তবায়নের জন্য ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম (আরএসপিএস)’ নামে একটি অ্যাপ চালু করা হচ্ছে, যা খুব শিগগিরই সারাদেশে কার্যকর হবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকবে। সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর তফসিল-৪ অনুসারে বিভিন্ন ধরনের ট্রাফিক অপরাধের জন্য এসব পয়েন্ট কাটা হবে।

এছাড়া আইনের ৬৬ থেকে ১০৬ নম্বর ধারায় বিভিন্ন অপরাধের জন্য অর্থদণ্ড, কারাদণ্ড এবং পয়েন্ট কর্তনের বিধান রয়েছে।

বিআরটিএ আরও জানিয়েছে, কেউ একই অপরাধ বারবার করলে বা তার পয়েন্ট শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স স্থগিত, প্রত্যাহার বা বাতিল করা হতে পারে।
নতুন এই ব্যবস্থার মাধ্যমে সড়কে শৃঙ্খলা বাড়বে বলে আশা করছে সংস্থাটি। একই সঙ্গে সব চালককে আইন মেনে সচেতনভাবে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: