দেশে জ্বালানি তেলের কোনো ধরনের ঘাটতি নেই জানিয়েছেন জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

দেশে জ্বালানি তেলের কোনো ধরনের ঘাটতি নেই এবং ভবিষ্যতেও এমন সংকটের কোনো সম্ভাবনা নেই। জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ

2026-05-05T16:29:42+00:00
2026-05-05T16:29:42+00:00
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
দেশে জ্বালানি তেলের কোনো ধরনের ঘাটতি নেই জানিয়েছেন জ্বালানিমন্ত্রী
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:২৯ পিএম 
দেশে জ্বালানি তেলের কোনো ধরনের ঘাটতি নেই এবং ভবিষ্যতেও এমন সংকটের কোনো সম্ভাবনা নেই। জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী জানান, সরকার ইতিমধ্যে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল ক্রয়ের প্রক্রিয়া শুরু করেছে এবং বর্তমানে দেশে তেলের মজুত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তাই জ্বালানি সংকট নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই বলে তিনি উল্লেখ করেন।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মন্ত্রী দাবি করেন, বর্তমানে দেশের কোথাও লোডশেডিং নেই। যদি কোনো এলাকায় বিদ্যুৎ না থাকে, তবে সেটি মূলত সঞ্চালন লাইনের যান্ত্রিক ত্রুটি বা ‘ফল্টের’ কারণে হচ্ছে।

বিশেষ করে গ্রামাঞ্চলের বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তিনি ব্যাখ্যা দেন, পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক দীর্ঘ হওয়ায় কোথাও কোনো ত্রুটি দেখা দিলে তা শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্মীদের কিছুটা সময় লাগে। এই কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, যা লোডশেডিং নয়। ত্রুটি সংশোধন হওয়ার সাথে সাথেই পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হয়।

ডিসি সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দেশের বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির বাস্তব চিত্র সম্পর্কে অবহিত করা হয়েছে। কিছুদিন আগে জ্বালানি তেল নিয়ে যে কৃত্রিম সংকটের অপচেষ্টা করা হয়েছিল, তা মোকাবিলায় জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকার জন্য তিনি তাদের বিশেষ ধন্যবাদ জানান।

প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতায় সেই সংকট থেকে উত্তরণ সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন। সম্মেলনে স্থানীয় সরকার, ভূমি এবং বিদ্যুৎসহ মোট আটটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ডিসিদের সঙ্গে মতবিনিময় করছেন।

মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের কর্মসূচিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে প্রথম কার্য-অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ড. এ কে এম শামসুল ইসলামসহ তিন বাহিনীর প্রধানেরা অংশগ্রহণ করেন।

দিনের কর্মসূচি অনুযায়ী, বিকেলে জেলা প্রশাসকদের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে এবং সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে তৃতীয় দিনের অধিবেশন সমাপ্ত হবে। মাঠ প্রশাসনের এই সম্মেলনকে দেশের সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: