চার শ্রেণির যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা বাড়ালো সরকার

অনলাইন ডেস্ক

জাতীয়

মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সম্মানি ভাতা ও অন্যান্য

2026-07-17T20:15:19+00:00
2026-07-17T20:15:19+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
জাতীয়
চার শ্রেণির যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা বাড়ালো সরকার
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮:১৫ পিএম 
সংগৃহীত ছবি
মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সম্মানি ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা বৃদ্ধি করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, সংশোধিত ভাতার হার চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা মাসিক ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্তরা ২৫ হাজার টাকা করে মূল সম্মানি ভাতা পাবেন।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পঙ্গুত্বের মাত্রা অনুযায়ী ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’—এই চার শ্রেণিতে ভাতা নির্ধারণ করা হয়েছে।

৯৬ থেকে ১০০ শতাংশ পঙ্গুত্বসম্পন্ন ‘এ’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মাসে ৩০ হাজার টাকা মূল ভাতা পাবেন। এর সঙ্গে ২ হাজার টাকা চিকিৎসা ভাতা এবং ৫ হাজার টাকা খাদ্য ভাতা যোগ হয়ে মোট মাসিক সুবিধা হবে ৩৭ হাজার টাকা। এছাড়া জীবিত ‘এ’ শ্রেণির যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য অতিরিক্ত ৮ হাজার টাকা সহায়ক ভাতা নির্ধারণ করা হয়েছে। ফলে তারা মাসে মোট ৪৫ হাজার টাকা পাবেন। তবে এই অতিরিক্ত সহায়ক ভাতা উত্তরাধিকারীরা পাবেন না।

৬১ থেকে ৯৫ শতাংশ পঙ্গুত্বসম্পন্ন ‘বি’ শ্রেণির যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মূল ভাতা ২৮ হাজার টাকা। চিকিৎসা ও খাদ্য ভাতাসহ তাদের মোট মাসিক সুবিধা হবে ৩৫ হাজার টাকা।

২০ থেকে ৬০ শতাংশ পঙ্গুত্বসম্পন্ন ‘সি’ শ্রেণির মুক্তিযোদ্ধাদের মূল ভাতা ২৩ হাজার টাকা। চিকিৎসা ও খাদ্য ভাতাসহ তারা মাসে মোট ৩০ হাজার টাকা পাবেন।

অন্যদিকে, ১ থেকে ১৯ শতাংশ পঙ্গুত্বসম্পন্ন ‘ডি’ শ্রেণির যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মূল ভাতা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। চিকিৎসা ও খাদ্য ভাতাসহ তাদের মোট মাসিক ভাতা হবে ২৭ হাজার টাকা।

এ ছাড়া যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বছরে দুটি উৎসব ভাতা পাবেন, যার প্রতিটির পরিমাণ হবে তাদের নিজ নিজ মূল ভাতার সমান। পাশাপাশি জীবিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবসে ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষে ২ হাজার টাকা বিশেষ ভাতা দেওয়া হবে।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর আওতায় সরকার এই নতুন ভাতার হার নির্ধারণ করেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আর্থিক সহায়তা আরও বৃদ্ধি পেল।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: