ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ই-পেপার মঙ্গলবার ● ৫ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৩৫ এএম  (ভিজিটর : ৫)
চীনের হুনান প্রদেশে আতশবাজির কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬১ জন।

এ ঘটনায়  মঙ্গলবার (৫ মে) পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

স্থানীয় সময় সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে প্রদেশটির রাজধানী চাংশায় অবস্থিত হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এ বিস্ফোরণ ঘটে। আতশবাজি উৎপাদনের জন্য পরিচিত এই এলাকাটিতে ঘটনাটি ঘটে।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আশপাশের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকাজে প্রায় ৫০০ জন দমকল, উদ্ধার ও চিকিৎসাকর্মী কাজ করছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

এ ঘটনায় স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে ধ্বংসস্তূপ ও আগুনের দৃশ্য দেখা গেছে। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

উল্লেখ্য, গত বছর চীন বিশ্ববাজারে প্রায় ১.১৪ বিলিয়ন ডলারের আতশবাজি রপ্তানি করেছে, যা বৈশ্বিক সরবরাহে বড় অংশ জুড়ে রয়েছে।

এমটিআই







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com