ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ই-পেপার মঙ্গলবার ● ৫ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



পটিয়ায় সরকারি জমিতে স্থাপনা নিমার্ণের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
পটিয়া চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৪:০২ পিএম  (ভিজিটর : ১৩৪০)
চট্টগ্রামের পটিয়ায় সরকারি জমিতে স্থাপনা নিমার্ণের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পটিয়া থানার মোড়ে আল মদিনা হোটেলের পিছনে এ অভিযান পরিচালিত হয়।

 এসময় হোটেল আল মদিনার মালিক ফরিদুল আলমকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট রয়া ত্রিপুরা এ জরিমানা করে আদায় করেন।


জানা গেছে, পটিয়া থানার মােড়ে আল মদিনার পিছনে প্রায় ১৩ গন্ডা সরকারি সম্পত্তি রয়েছে। ১৩ গন্ডার মধ্যে ইতোমধ্যে বেশি কিছু বেদখল হয়েছে। ঈদের ছুটির সুযোগ নিয়ে হোটেল মালিক জোরপূর্বক স্থাপনা নিমার্ণ কাজ শুরু করে। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট অভিযান চালায়। 

পটিয়া ভূমি অফিসের নাজির ওয়াহিদুল্লাহ সিকদার রাকিব জানান, ঈদের ছুটির সুযোগ নিয়ে থানার মোড়ের সরকারি সম্পত্তি দখলের চেষ্টা করে ব্যবসায়ী ফরিদুল আলম। পরে  অবকাঠামো উচ্ছেদ করে দখলদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com