সিলেটে হাম উপসর্গে একদিনে দুই শিশুর মৃত্যু

সিলেট জেলা সংবাদদাতা

সারাদেশ

সিলেট বিভাগে সন্দেহজনক হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সময়ে হাম-সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮

2026-05-05T15:38:30+00:00
2026-05-07T08:30:12+00:00
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে হাম উপসর্গে একদিনে দুই শিশুর মৃত্যু
সিলেট জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:৩৮ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৮:৩০ এএম
সিলেট বিভাগে সন্দেহজনক হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সময়ে হাম-সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। এর মধ্যে ১৫ জন সন্দেহজনক হাম উপসর্গে এবং ৩ জন ল্যাবে নিশ্চিত হাম রোগে মারা গেছেন।

সোমবার (৪ মে) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।

মৃত দুই শিশু হলো সিলেটের বিশ্বনাথ উপজেলার সরতীশ এলাকার ৬ মাস বয়সী ওমর এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার দরপুর গ্রামের ৫ মাস বয়সী প্রিয়ম সরকার।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জন রোগী হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে একজনের শরীরে নতুন করে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম ও রুবেলায় আক্রান্তের সংখ্যা ১২৮ জন। এর মধ্যে হবিগঞ্জে ৮ জন, মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৬৪ জন এবং সিলেট জেলায় ৪০ জন আক্রান্ত হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে প্রায় ২০০ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ৮৩ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা হয়েছে এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম চলমান রয়েছে। বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: