জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য হলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাছানাত আলী

নওগাঁ সংবাদদাতা

সারাদেশ

জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। ২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ

2026-10-25T17:11:35+00:00
2026-10-25T17:11:35+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য হলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাছানাত আলী
নওগাঁ সংবাদদাতা
রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:১১ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। ২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তক প্রণয়ন ও শিক্ষাক্রম পরিমার্জনের গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেবেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ শাখার উপসচিব রওশন আরা পলির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৫ অক্টোবর বিকেল ৩টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের চতুর্থ তলার আন্তর্জাতিক সম্মেলনকক্ষে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভা অনুষ্ঠিত হবে। ২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ শীর্ষক দুটি পাঠ্যপুস্তক প্রণয়নে শিক্ষাক্রমের সংশ্লিষ্ট অংশের পরিমার্জন অনুমোদন করাই এ সভার মূল উদ্দেশ্য।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী, বিভিন্ন দপ্তরের পরিচালক, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন।

এ বিষয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী বলেন, জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। এ মনোনয়ন তাঁর ওপর অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং আস্থার প্রতিফলন।

তিনি আরও বলেন, সময়োপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব জাতীয় শিক্ষাক্রম প্রণয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। দেশের শিক্ষা উন্নয়নে নিজের অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করবেন তিনি।

এদিকে, জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য হিসেবে ড. মোহা. হাছানাত আলী মনোনীত হওয়ায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। জেলার অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং শিক্ষানুরাগী ব্যক্তিরাও তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: