সাতকানিয়ায় সড়কে টয়লেটের নোংরা পানি, দুর্ভোগে হাজারো মানুষ

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়কের ওপর ছড়িয়ে পড়েছে ড্রেনের টয়লেটের নোংরা পানি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং

2026-10-25T18:47:12+00:00
2026-10-25T18:47:12+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাতকানিয়ায় সড়কে টয়লেটের নোংরা পানি, দুর্ভোগে হাজারো মানুষ
চট্টগ্রাম সংবাদদাতা
রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সাতকানিয়ায় সড়কের ওপর ছড়িয়ে পড়েছে ড্রেনের টয়লেটের নোংরা পানি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং মসজিদে যাতায়াতকারী মুসল্লিরা। উপজেলার পুরাণগড় ও বাজালিয়া ইউনিয়নের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ গোফরান চৌধুরীর টেক সড়কে দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চললেও কার্যকর সমাধান না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে জানা যায়, সড়কের দুই পাশে থাকা কয়েকটি স্থাপনার টয়লেটের বর্জ্যপানি ও অপর্যাপ্ত নিষ্কাশনব্যবস্থার কারণে ড্রেন উপচে নোংরা পানি রাস্তায় ছড়িয়ে পড়ছে। যানবাহন চলাচলের সময় চাকার ধাক্কায় সেই পানি ছিটকে পথচারীদের শরীর ও পোশাকে লাগছে। এতে একদিকে যেমন বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, অন্যদিকে জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ বাড়ছে।

বিশেষ করে পরিষ্কার পোশাকে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থী এবং নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়া মুসল্লিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বহু মানুষ চলাচল করলেও সমস্যাটির স্থায়ী সমাধান না হওয়ায় ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

ভুক্তভোগী পথচারী সোহেল উদ্দিন বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন আমাদের চলাচল করতে হয়। রাস্তার ওপর নোংরা পানি জমে থাকায় গাড়ি চলাচলের সময় তা গায়ে এসে পড়ে। এতে কাপড় নষ্ট হওয়ার পাশাপাশি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

আরেক পথচারী মহিউদ্দিন বলেন, পরিষ্কার পোশাকে শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদে যাতায়াতকারীদের জন্য এটি নিয়মিত ভোগান্তিতে পরিণত হয়েছে। দ্রুত সমস্যাটির স্থায়ী সমাধান চান তিনি।

এ বিষয়ে পুরাণগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উদ্দিন বলেন, বিষয়টি জনস্বার্থের সঙ্গে জড়িত। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ আহম্মদ জানান, তিনি এ বিষয়ে অবগত নন। তবে খোঁজ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সাতকানিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সরওয়ার কামাল বলেন, বিষয়টি আপনার মাধ্যমে অবগত হলাম। বর্তমানে আমি ছুটিতে আছি। কর্মস্থলে ফিরে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, সড়কে টয়লেটের বর্জ্যপানি ছড়িয়ে পড়া বন্ধ করতে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর মালিকদের সঠিক নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে জনদুর্ভোগের পাশাপাশি পরিবেশদূষণ ও স্বাস্থ্যঝুঁকিও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: