বকশীগঞ্জে নকল করার দায়ে দাখিল পরীক্ষার্থী বহিষ্কার!

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

সারাদেশ

জামালপুরের বকশীগঞ্জে পরীক্ষা কেন্দ্রে নকল করার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে বহিষ্কার হয়েছেন বৃষ্টি আক্তার নামে এক দাখিল পরীক্ষার্থী।মঙ্গলবার (৫

2026-05-05T15:41:27+00:00
2026-05-07T08:30:04+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
বকশীগঞ্জে নকল করার দায়ে দাখিল পরীক্ষার্থী বহিষ্কার!
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:৪১ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৮:৩০ এএম

জামালপুরের বকশীগঞ্জে পরীক্ষা কেন্দ্রে নকল করার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে বহিষ্কার হয়েছেন বৃষ্টি আক্তার নামে এক দাখিল পরীক্ষার্থী। 

মঙ্গলবার (৫ মে ) দুপুরে উপজেলার হাসিনা গাজী বালিকা উচ্চ  বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিস্কৃত পরীক্ষার্থীর নাম বৃষ্টি আক্তার । সে আইরমারী দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল। 

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব রফিকুল ইসলাম।

জানা গেছে, মঙ্গলবার খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রের ভেন্যু কেন্দ্র হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজী প্রথম পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে নকল করা শুরু করেন বৃষ্টি আক্তার।

ওই পরীক্ষার্থীর নকল করার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়লে উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনকে অবগত করেন। ইউএনও তাৎক্ষণিকভাবে পরীক্ষার কেন্দ্র সচিব রফিকুল ইসলামকে ওই পরীক্ষার্থীকে বহিস্কারের নির্দেশ দেন এবং তাকে বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, কোন পরীক্ষা কেন্দ্রে নকল করে পার পেয়ে যাবে এমন আর সুযোগ নেই। নকল বা অসদাচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: