‎সংরক্ষিত মহিলা আসনে নতুন সমীকরণ

‎মোঃ রাসেল, বরগুনা জেলা সংবাদদাতা

বরগুনার রাজনৈতিক অঙ্গনে সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন করে সমীকরণ তৈরি হচ্ছে।ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয়

2026-02-23T16:05:17+00:00
2026-02-23T16:05:17+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
‎সংরক্ষিত মহিলা আসনে নতুন সমীকরণ
‎মোঃ রাসেল, বরগুনা জেলা সংবাদদাতা
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৫ পিএম 
বরগুনার রাজনৈতিক অঙ্গনে সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন করে সমীকরণ তৈরি হচ্ছে।ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে  নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় মহিলা দলের সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসমা আজিজকে ঘিরে দলীয় ও স্থানীয় রাজনীতিতে জোর আলোচনা শুরু হয়েছে। তৃণমূল পর্যায়ে সক্রিয় উপস্থিতি, দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততা এবং নারীর ক্ষমতায়নে ধারাবাহিক ভূমিকা তাকে প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

‎ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আসমা আজিজ দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করে আসছেন। নারীর অধিকার প্রতিষ্ঠা, স্বনির্ভরতা বৃদ্ধি এবং তৃণমূল নারী নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগে তার সক্রিয় ভূমিকা তাকে জেলার রাজনীতিতে পরিচিত ও গ্রহণযোগ্য মুখে পরিণত করেছে।

‎‎দলীয় সূত্রগুলো বলছে, দীর্ঘদিন মাঠপর্যায়ে কাজ করা এবং সাংগঠনিক অভিজ্ঞতা অর্জনের কারণে তিনি সংরক্ষিত মহিলা আসনের জন্য একটি ‘যোগ্য ও কার্যকর’ বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছেন।

‎গণসংযোগে উন্নয়ন সংকটের চিত্র
‎বরগুনা-১ আসনের বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন এলাকার সব জায়গায় গণসংযোগ করে আসছেন  আসমা আজিজ। সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ে উঠে আসে রাস্তাঘাটের বেহাল দশা, কালভার্ট ও ব্রিজের অভাব, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত দুর্বলতা এবং কর্মসংস্থানের সংকটের বিষয়।

‎‎তিনি বলেন,দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে গত ১৭ বছরে একাধিক মামলা ও হামলার শিকার হয়েছি। কিন্তু জনগণের পাশে থাকা থেকে কখনো সরে যাইনি। ভবিষ্যতেও থাকবো।‎

‎তার মতে, বরগুনার উন্নয়নে পরিকল্পিত ও টেকসই উদ্যোগ প্রয়োজন, যেখানে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা জরুরি।

‎‎রাজনৈতিক প্রেক্ষাপট ও বিশ্লেষণ
‎‎বরগুনার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই পুরুষ নেতৃত্ব প্রাধান্য বিস্তার করে এসেছে। সংরক্ষিত মহিলা আসনকে অনেক সময় আনুষ্ঠানিক প্রতিনিধিত্বের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে—এমন অভিযোগও রয়েছে। ফলে এবার তৃণমূল পর্যায়ে সক্রিয় ও দৃশ্যমান নেতৃত্বের প্রতি আগ্রহ বাড়ছে।

‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে দলগুলো সংরক্ষিত আসনে এমন প্রার্থী খুঁজছে, যারা শুধু আনুষ্ঠানিক প্রতিনিধি নয়, বরং মাঠপর্যায়ে সক্রিয় ও জনসম্পৃক্ত। সেই বিবেচনায় আসমা আজিজের দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা এবং মামলা-হামলার মুখেও দলীয় রাজনীতিতে টিকে থাকার বিষয়টি তাকে শক্ত অবস্থানে রেখেছে।

‎একজন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক বলেন, ‎বরগুনায় এখন এমন নেতৃত্বের প্রয়োজন, যিনি দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক গ্রহণযোগ্যতাও অর্জন করেছেন। সংরক্ষিত আসনে এবার প্রতীকী নয়, কার্যকর প্রতিনিধিত্বই বড় প্রশ্ন হয়ে উঠেছে। ‎

মনোনয়ন ও সম্ভাবনার সমীকরণ
‎মনোনয়ন প্রসঙ্গে আসমা আজিজ জানান, দল যদি তাকে দায়িত্ব পালনের সুযোগ দেয়, তবে অসমাপ্ত উন্নয়ন প্রকল্প সম্পন্ন এবং নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। একটি আধুনিক, মানবিক ও উন্নত বরগুনা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

‎‎যদিও দলীয়ভাবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে স্থানীয় নেতাকর্মীদের একাংশের প্রত্যাশা—দলীয় হাইকমান্ড বরগুনার রাজনৈতিক বাস্তবতা, নারীর প্রতিনিধিত্ব এবং সাংগঠনিক সক্রিয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: