ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ই-পেপার মঙ্গলবার ● ৫ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



লাখাইয়ে চাঞ্চল্যকর মানছুরা হত্যার ঘটনায় থানায় মামলা, ঘাতক সাহরিয়ার গ্রেপ্তার
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২০ পিএম  (ভিজিটর : ২২১৮)
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চাঞ্চল্যকর মানছুরা হত্যার ঘটনায় থানায় মামলা, ঘাতক সাহরিয়ার কে গ্রেপ্তার পুলিশ। থানা সূত্রে জানা যায় সোমবার দিবাগত রাতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হকের নেতৃত্বে ওসি তদন্ত কৃষ্ণ চন্দ্র মিত্র ও সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মুড়িয়াউক গ্রামে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে মুড়িয়াউক গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে সাহরিয়ার (৪০) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক জানান, মৃত মানছুর মা রওশন আরা বাদী হয়ে সোমবার অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার দায়েরের পরিপ্রেক্ষিতে আমরা তদন্তে নেমে পড়ি। গ্রেপ্তারকৃত আসামিকে যদিও সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, তদুপরি ওই মামলার ঘটনার সাথে আটক আসামির সংশ্লিষ্ট আছে মর্মে তথ্য উপাত্ত পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, গত শুক্রবার মৃত মানছুরা মুড়িয়াউক গ্রামের পূর্ব দিকে হাওরে ঘাস কাটতে গেলে ওই দিনি সে বাড়িতে না আসায় মানছুরা পিতা কেনু মিয়া সও গ্রামের লোকজন বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করার পর তাকে পাওয়া যায়নি। পর দিন শনিবার সকালে হাওরে সরিষা খেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানা সংবাদ দিলে, পুলিশ মরদেহ উদ্ধার করে মৃতের সুরতহাল তৈরি করে ওই দিনই হবিগঞ্জ জেলা সদরে মর্গে পাঠানো হয়েছিল। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক বলেন, ডিএনএ-র পরীক্ষার মাধ্যমে রিপোর্ট আসলে নিশ্চিত হতে পারব ঘটনার মূল রহস্য। 







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com