বিশ্ববাংলার অক্ষত স্বপ্নের কবি রেজাউদ্দিন স্টালিনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। নবীন-প্রবীণ কবি-সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা অরাজনৈতিক জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
আনুষ্ঠানিকভাবে তাকে প্রদান করা হয় একটি ক্রেস্ট, উত্তরীয়, ব্যাচ এবং নগদ ১০ হাজার টাকার চেক। গতকাল শনিবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সংগঠনের প্রধান উপদেষ্টা কবি ও কথাশিল্পী আরিফ মঈনুদ্দীনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি কবি কথাশিল্পী ও পুঁথিসম্রাট জালাল খান ইউসুফীর উপস্থাপনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রদূত কবি ও কথাশিল্পী মাজেদা রফিকুন নেছা, দৈনিক নয়াদিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর, কবি ও সাংবাদিক রফিক হাসান, বাংলা একাডেমির উপপরিচালক গবেষক ড. সাহেদ মন্তাজ, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, মাসিক কাব্যকথার সম্পাদক মন্ডলির সভাপতি কবি সুফিয়া বেগম, কবি কামরুজ্জামান, কবি ফরিদুজ্জামান, কবি আসাদ কাজল, ইসলামী লেখক ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম, ছড়াসাহিত্যিক কবি মালেক মাহমুদ, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক কবি সাব্বির আহমেদ সেন্টু, সারেঙ সম্পাদক কবি আবদুর রহমান মল্লিক, মাসিক মুক্তবুলি সম্পাদক কবি রিপন শান। স্বাগত বক্তব্য রাখেন রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কথাশিল্পী খন্দকার আতিক, শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক কবি শিবির আহমেদ লিটন, আইন বিষয়ক সম্পাদক বিশিষ্ট আইনজীবী কবি শামীমা আক্তার শিউলী, কবি ও সম্পাদক মোহাম্মদ বাদশা গাজী। আবৃত্তি করেন কবি ও আবৃত্তিশিল্পী ইরানী সুলতানা, মুশফিকা আলম। সংগীত পরিবেশন করেন কবি ও কণ্ঠশিল্পী সালমান ফারসী, কবি রহমতউল্লাহ।
সাধারণ সম্পাদক কথাশিল্পী খন্দকার আতিকের পরিচালনায় কবি রেজাউদ্দিন স্টালিনকে শুভেচ্ছা জানান দৈনিক ইনকিলাবের মফস্বল সম্পাদক সাংবাদিক কবি আলম সামস, কবি সুমন রায়হান, কবি রেজাউল রেজওয়ান, কবি সুমাইয়া আক্তার তৃষা, কবি সাগর ইসলাম, কবি কবির ভূইয়া, কবি আবদুস সালাম চৌধুরী, কবি মোহাম্মদ কুতুবউদ্দিন, কবি নিশাত জেসমিন, আবদুল আলিম, কবি জয় সুন্দও, কবি পীযুষ চিসিস, কবি সালাউদ্দিন, কবি রাজীব চন্দ্র দেব, লেখক কালাম ফয়েজী, কবি আতাউর রহমান আতা, কবি খান মাহমুদ, জহিরুল ইসলাম, সাইদুল ইসলাম, কবি শাকিল ইসলাম, শামীমা সনি প্রমূখ। আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক খন্দকার মাসুদুজ্জামান, সাংবাদিক সৈয়দ মাইদুল ইসলাম, সাংবাদিক আবদুর রাজ্জাক, সাইদ মামুন। কবিকে নিবেদিত ও স¦রচিত পুঁথি রেজাউদ্দিন স্টালিন কাব্য, ওসমান হাদির পুঁথি এবং বেগম খালেদা জিয়ার পুঁথি পাঠ করেন জালাল খান ইউসুফী।