কবি রেজাউদ্দিন স্টালিনের কবিতা নিয়ে বিশেষ আবৃত্তিসন্ধ্যা 'যতি চিহ্নহীন’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

সাহিত্য ও সংস্কৃতি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিনের একক কবিতা সন্ধ্যা 'যতি চিহ্নহীন’ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ

2026-04-19T16:53:51+00:00
2026-04-19T16:53:51+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
সাহিত্য ও সংস্কৃতি
কবি রেজাউদ্দিন স্টালিনের কবিতা নিয়ে বিশেষ আবৃত্তিসন্ধ্যা 'যতি চিহ্নহীন’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৪:৫৩ পিএম 
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিনের একক কবিতা সন্ধ্যা  'যতি চিহ্নহীন’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রহুল কবির রিজভী।

বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আজ শনিবার অনুষ্ঠিত রেজাউদ্দিন স্টালিন 'যতি চিহ্নহীন’ শীর্ষক এই কবিতা আবৃত্তি অনুষ্ঠানে কবির কবিতা থেকে আবৃত্তি করা হয়। কবিতা আবৃত্তি করেন সীমা ইসলাম, টিটো মুন্সী, এনামুল হক জুয়েল, ইকবাল আহমেদ, ফারহানা তৃণা, মাহিনুর মুমু, মাহবুবুর রহমান টুনু, ফারজানা আলী, মাহী ফারহানা নাজিয়া আফরিন।

অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন মতিন বৈরাগী, হাসান হাফিজ, মোহন রায়হান, আমিনুল ইসলাম, সাখাওয়াত টিপু, সৈকত হাবিব এবং আসাদ কাজল।

আলোচকগণ বলেন, কবি রেজাউদ্দিন স্টালিনের এক নিজস্ব আকাশ আছে। অসাধারণ কবি প্রতিভা তার। পৃথিবীর নানা ভাষায় অনূদিত স্টালিনের রচিত কবিতা এখন আন্তর্জাতিক খ্যাতিতে দ্যুতিমান। নিজস্ব স্বর ও স্বভাবে তিনি স্বকীয় বলেও উল্লেখ করেন তারা।

আবৃত্তি সংগঠন ‘ধূমকেতু’ আয়োজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিল্পী আকতার।


Loading...
Loading...

সাহিত্য ও সংস্কৃতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: