নাসির আলী মামুন আমাদের ইতিহাস-ঐতিহ্যের ধারাকে সমৃদ্ধ করেছেন : আবুল কাসেম হায়দার

স্টাফ রিপোর্টার

সাহিত্য ও সংস্কৃতি

ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান ও মুক্তচিন্তা বাংলাদেশের আহ্বায়ক, লেখক ও গবেষক আবুল কাসেম হায়দার বলেছেন, একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী নাসির আলী মামুনের

2026-04-28T22:04:51+00:00
2026-04-28T22:04:51+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
সাহিত্য ও সংস্কৃতি
নাসির আলী মামুন আমাদের ইতিহাস-ঐতিহ্যের ধারাকে সমৃদ্ধ করেছেন : আবুল কাসেম হায়দার
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:০৪ পিএম 
ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান ও মুক্তচিন্তা বাংলাদেশের আহ্বায়ক, লেখক ও গবেষক আবুল কাসেম হায়দার বলেছেন, একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী নাসির আলী মামুনের দুর্লভ, মননশীল ও ঐতিহাসিক ছবি পরবর্তী প্রজন্মকে পথ দেখাবে। তিনি দেশের গুণী লেখক ও গবেষকদের অসাধারণ ছবি ফ্রেমবন্ধী করে আমাদের ইতিহাস-ঐতিহ্যের ধারাকে সমৃদ্ধ করেছেন। আমি আশা করব সরকার দেশের গূণীজনকে তাদের কাজের ক্ষেত্রকে সম্প্রসারিত করবে। 

তিনি গতকাল বাংলা একাডেমি আয়োজিত নাসির আলী মামুনের একক চিত্র প্রদর্শণী পরিদর্শন কালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, আলোকচিত্রী নাসির আলী মামুন, সারেঙ সম্পাদক আবদুর রহমান মল্লিক, মিডিয়া ব্যক্তিত্ব হাসান আকতার, নাট্যনির্দেশক নুর হোসেন রানা, সরলরেখার নাজমুস সায়াদাত, সাংস্কৃতিক সংগঠক মুস্তাফিজ সুমন, বাংলা একাডেমির কর্মকর্তা শাহ সীদদীক, শেখ শহীদ প্রমুখ। ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান সবাইকে নিয়ে প্রদর্শণী ঘুরে দেখেন , সেখানে রক্ষিত মনিটরে ডকুমেন্টারি উপভোগ করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সারেঙ সম্পাদক কবি আল মাহমুদ বিশেষ সংখ্যাটি নাসির আলী মামুনকে উপহার দেন। 

আবুল কাসেম হায়দার বলেন, একটি দেশের পরিচয় হচ্ছে তার সংস্কৃতি। যে দেশের সংস্কৃতি যত সমৃদ্ধ সে দেশ তত সমৃদ্ধ। তিনি নিজ নিজ জায়গা থেকে সংস্কৃতি সেবীদের ভূমিকা পালনের আহ্বান জানান। পরিদর্শন শেষে তিনি সবাইকে নিয়ে মধ্যাহ্নভোজে মিলিত হন।


Loading...
Loading...

সাহিত্য ও সংস্কৃতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: