সান্তাহারে প্রি-পেইড বিদ্যুৎ মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

রাকিবুল হাসান, আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সান্তাহার রেলগেট এলাকায় Northern Electricity Supply Company Limited (NESCO)- কতৃক প্রি-পেইড বিদ্যুৎ মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।মঙ্গলবার

2026-04-28T17:00:44+00:00
2026-04-28T17:00:44+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
সান্তাহারে প্রি-পেইড বিদ্যুৎ মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন
রাকিবুল হাসান, আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:০০ পিএম 
বগুড়ার সান্তাহার রেলগেট এলাকায় Northern Electricity Supply Company Limited (NESCO)- কতৃক প্রি-পেইড বিদ্যুৎ মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় সান্তাহার রেলগেট এলাকায় সান্তাহার পৌরসভা ও সান্তাহার ইউনিয়নের সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সান্তাহার পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মাহমুদ ও শাহজাহান আলম স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক, পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তাসহ অন্যান্যরা।

বক্তারা তাদের বক্তব্যে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকোর সমালোচনা করেন এবং সান্তাহার এলাকায় প্রি-পেইড বিদ্যুৎ মিটার স্থাপনের উদ্যোগ বন্ধের দাবি জানান। তারা বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনোভাবেই এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করতে দেওয়া হবে না।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: