‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালনের দায়িত্ব পেল বিআরডিবি

স্টাফ রিপোর্টার

জাতীয়

চলতি বছরের ৬ জুলাই বিশ্বের অন্যান্য দেশের ন্যায় প্রথমবারের মতো বাংলাদেশেও পালিত হবে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’। বাংলাদেশ পল্লী উন্নয়ন

2026-04-25T17:59:25+00:00
2026-04-25T17:59:25+00:00
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ৫ জুলাই ২০২৬
জাতীয়
‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালনের দায়িত্ব পেল বিআরডিবি
স্টাফ রিপোর্টার
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:৫৯ পিএম 
চলতি বছরের ৬ জুলাই বিশ্বের অন্যান্য দেশের ন্যায় প্রথমবারের মতো বাংলাদেশেও পালিত হবে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) দিবসটি সফলভাবে উদযাপনের দায়িত্ব দিয়েছে সরকার।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে ৬ জুলাইকে ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণার রেজ্যুলেশন গৃহীত হয়। তখন বাংলাদেশ কর্তৃক প্রস্তাবিত রেজ্যুলেশনটির পক্ষে ভারত, পেরু, ফিলিপাইন, নেপাল ও থাইল্যান্ডের সমন্বয়ে গঠিত কোর কমিটি সমর্থন জানায়। এরই ধারাবাহিকতায়, গত ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে ৬ জুলাইকে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা করে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠির প্রেক্ষিতে ২০ এপ্রিল সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপনের কর্মসূচি প্রস্তুত করে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

এ ব্যাপারে বিআরডিবি’র মহাপরিচালক জনাব একেএম তারেক ভোরের ডাককে বলেন, দিবসটি যেহেতু নতুন, এ বিষয়ে আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি। তবে গত বৃহস্পতিবার আমরা একটি মিটিং করে বেশ কিছু পরিকল্পনা গ্রহন করেছি। আগামী সোমবারে আমাদের সচিব নেতৃত্বে মিটিং আছে। সেখানে চ’ড়ান্ত পরিকল্পনা গ্রহন করা হবে। এবং এরপরই মন্ত্রী-প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে আমাদের চ’ড়ান্ত কর্মসূচী জানতে পারবো।

সোনারগাঁ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. অলিউল্লাহ খান ভোরের ডাককে বলেন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, টেকসই পল্লী উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিআরডিবি যুগ যুগ ধরে কাজ করে যাচ্ছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবসের মতো গুরুত্বপূর্ণ একটি দিবস পালনের দায়িত্ব বিআরডিবিকে দেওয়ায় আমরা আনন্দিত। এতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি আরও বাড়বে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: