ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ই-পেপার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



লাখাইয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নজরুল ঢাকা আইসিওতে ভর্তি
এম এ ওয়াহেদ লাখাই থেকে
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩:৩৮ পিএম  (ভিজিটর : ৪০৮)

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বেগুনাই গ্রামের প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নজরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইওতে  ভর্তির খবর পাওয়া গেছে। আহতের স্বজনদের সুত্রে জানা যায়, একই গ্রামের মুখলেছ মিয়া তালুকদার গংদের সাথে পূর্ব বিরোধ এর জেরে শুক্রবার বড়কান্দি  হাওর থেকে ট্রলি দিয়ে ধান আনতে গেলে মুখলেস মিয়া গংরা রাত অনুমান পৌনে ৮টার সময় বড়কান্দি হাওরে  আহত নজরুল ইসলাম কে প্রতিপক্ষের লোকজন উপর্যুপরি ভাবে  ধারালো অস্ত্র ধারা  আঘাত করে বাম হাতের আঙুল ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং আহত নজরুল ইসলামের পেটের নাড়ীভুঁড়ি বেড় হয়ে যায়। সংবাদ পেয়ে তার স্বজনরা নজরুল ইসলাম কে  উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরন করেন। বর্তমানে সে আইসিইওতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, আহত নজরুল ইসলাম ও অপর পক্ষ মোখলেস মিয়া তালুকদার গংদের সাথে পূর্ব বিরোধ এর জের ধরে এ ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় লাখাই উপজেলা জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এবং নজরুল ইসলাম পরিবারের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com