ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ই-পেপার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



টঙ্গীর বস্তিতে অভিযান মাদক সেবনকারীসহ ৩০ জন আটক
গাজীপুর (মহানগর) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:২০ পিএম  (ভিজিটর : ৩৫)

গাজীপুর মহানগরীর টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনকারীসহ বিভিন্ন অপরাধে ৩০ জনকে আটক করেছে পুলিশ| সোমবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়|

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হাজী মাজার বস্তিতে অভিযান চালায় পুলিশ| এ সময়ে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে ৩০ জনকে আটক করা হয়েছে| আটককৃতদের গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে|

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মো. বেলায়েত হোসাইন বলেন, টঙ্গী পশ্চিম থানাধীন হাজী মজার বস্তি মাদক ও অপরাধের অভয়ারণ্য| চলতি সপ্তাহে দুই দফায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে| লাইলী বেগম নামে একজনের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় ৩০ জনকে আটক করা হয়েছে| তাদের কাছ থেকে মাদক এবং মাদক গ্রহণ সামগ্রী জব্দ করা হয়েছে|

তিনি বলেন, পুলিশ আসার খবর পেলে অপরাধীরা বিভিন্ন জায়গা দিয়ে পালিয়ে যায়| শুনেছি, সেখানে সুরঙ্গ ও একাধিক পথ রয়েছে| আমরা এই ধরনের অভিযান চালিয়ে যাব| মাদকের প্রশ্রয় দেওয়া বা মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না| মাদকবিরোধী এই ধরনের অভিযান চলমান রয়েছে|





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com