নরসিংদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে পারিবারিক কলহের জের ধরে আফিয়া আক্তার (৪৫) নামে পাঁচ সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ সুজনের বিরুদ্ধে।সোমবার

2026-04-28T16:04:29+00:00
2026-04-28T16:04:29+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
নরসিংদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
নরসিংদী প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:০৪ পিএম 
নরসিংদীতে পারিবারিক কলহের জের ধরে আফিয়া আক্তার (৪৫) নামে পাঁচ সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ সুজনের বিরুদ্ধে।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী সুজন মিয়া পেশায় একজন ইজিবাইক চালক এবং ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুজন মাদাকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য সামান্য অজুহাতেই সে প্রায়ই স্ত্রী আফিয়াকে মারধর করতেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়াঝাঁটি চলে আসছিল। 

সোমবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আফিয়ার বুকেআঘাত করেন। এতে সে গুরুতর জখম হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: