ই-পেপার বাংলা কনভার্টার সোমবার ● ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
ই-পেপার সোমবার ● ৪ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



ডুমুরিয়ায় স্লুইজ গেট ভেঙে ঢুকছে পানি, ডুবছে বোরো ধান—চরম বিপাকে কৃষক
হাসান চৌধুরী, খুলনা থেকে
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১:৫১ পিএম আপডেট: ০৪.০৫.২০২৬ ১:৫৪ পিএম  (ভিজিটর : ২৫)

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বিলপাবলা এলাকায় তেঁতুলতলা স্লুইজ গেট এখন কৃষকদের জন্য বড় ধরনের হুমকিতে পরিণত হয়েছে। কয়েকদিন ধরে গেটের একটি জলকপাট ভেঙে যাওয়ায় জোয়ারের পানি অবাধে প্রবেশ করছে, এতে তলিয়ে যাচ্ছে বোরো ধানের ক্ষেত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪–৫ দিন ধরে ভাঙা কপাট দিয়ে হুড়মুড় করে জোয়ারের পানি ঢুকছে। এর ফলে গুটুদিয়া ইউনিয়নসহ আশপাশের নিচু এলাকায় পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। ঠিক ধান কাটার মৌসুমে এমন পরিস্থিতিতে কৃষকরা পড়েছেন চরম বিপাকে।

পূর্বে শৈলমারী নদী দিয়ে পানি নিষ্কাশন হলেও পলি জমে নদী ভরাট হয়ে যাওয়ার পর গত তিন বছর ধরে ডুমুরিয়া ও বিলডাকাতিয়া এলাকার পানি তেঁতুলতলার ১০ ভেন্টের রেগুলেটরের মাধ্যমে নিষ্কাশন করা হচ্ছিল। বিকল্প পথে ময়ূর নদী হয়ে এই পানি রূপসা নদীতে প্রবাহিত হতো। এতে স্লুইজ গেটটি স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পরিণত হয়।

তবে বর্তমানে গেটের কপাট ভেঙে যাওয়ায় পানি বের হওয়ার বদলে উল্টো জোয়ারের পানি ঢুকে ফসলি জমি প্লাবিত করছে। এতে শুধু চলতি মৌসুমের ধানই নয়, ভবিষ্যতে লবণাক্ততার কারণে জমির উৎপাদনশীলতা হ্রাসের আশঙ্কাও দেখা দিয়েছে।

গুটুদিয়া গ্রামের কৃষক খান আসাদুজ্জামান মিন্টু বলেন, “একদিকে অতিবৃষ্টি, অন্যদিকে গেট দিয়ে জোয়ারের পানি—দুই দিক থেকে চাপে পড়ে ধান ঘরে তুলতে পারছি না। দ্রুত গেটটি মেরামত না করলে বড় ক্ষতি হয়ে যাবে।”

উল্লেখ্য, স্লুইজ গেটটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন হলেও দীর্ঘদিন ধরে এটি খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ দেখভাল করে আসছে। স্থানীয়রা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এবং বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে।







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com