রংপুরে বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে প্রাণ হারাল ছেলে

আমিনুল ইসলাম সাদুল্লাপুর থেকে

রংপুরের পীরগঞ্জ উপজেলায় মর্মান্তিক এক ঘটনায় বাবার জীবন বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছে এক যুবক। রবিবার (দুপুর ১২টার দিকে) উপজেলার

2026-05-03T18:28:46+00:00
2026-05-03T20:00:37+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
রংপুরে বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে প্রাণ হারাল ছেলে
আমিনুল ইসলাম সাদুল্লাপুর থেকে
রোববার, ৩ মে, ২০২৬, ৬:২৮ পিএম 
রংপুরের পীরগঞ্জ উপজেলায় মর্মান্তিক এক ঘটনায় বাবার জীবন বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছে এক যুবক। রবিবার (দুপুর ১২টার দিকে) উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা গফফার আলী পাশের আখিরা নদী পাড়ি দিয়ে জামদানী গ্রামের নিজের জমি থেকে পাকা ধান আনতে যাচ্ছিলেন। নদীর গভীর অংশে প্রবল স্রোতে পড়ে তিনি বিপদে পড়ে যান এবং ডুবে যাওয়ার আশঙ্কায় চিৎকার করতে থাকেন।

বাবার সেই আর্তনাদ শুনে নদীর তীরে থাকা তার ছেলে লিমন মিয়া দ্রুত পানিতে ঝাঁপ দেন। যদিও তার সাঁতারের দক্ষতা খুব বেশি ছিল না, তবুও বাবাকে বাঁচানোর চেষ্টা করেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাবার কাছে পৌঁছানোর আগেই প্রবল স্রোতে তলিয়ে যান লিমন। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

অন্যদিকে, এলাকাবাসীর সহায়তায় গফফার আলীকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনো জানেন না যে, তাকে বাঁচাতে গিয়ে তার ছেলের মৃত্যু হয়েছে।

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, নিহত লিমন মিয়া সম্প্রতি বিয়ে করেছিলেন এবং তিনি এক সন্তানের জনক ছিলেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: