নীলফামারীতে স্কুল ফিডিংয়ে পচা ডিম বিতরণ, ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা

নীলফামারী জেলা সংবাদদাতা

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পচা ডিম ও নিম্নমানের কলা সরবরাহের অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী, অভিভাবক

2026-05-04T14:04:07+00:00
2026-05-04T14:06:42+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
নীলফামারীতে স্কুল ফিডিংয়ে পচা ডিম বিতরণ, ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা
নীলফামারী জেলা সংবাদদাতা
সোমবার, ৪ মে, ২০২৬, ২:০৪ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ২:০৬ পিএম

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পচা ডিম ও নিম্নমানের কলা সরবরাহের অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পচা ডিম বিতরণের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ ছড়িয়ে পড়ে। জানা গেছে, এর আগেও গত বৃহস্পতিবার একই বিদ্যালয়ে পচা ডিম সরবরাহ করা হয়েছিল।

সরকারের উদ্যোগে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে চালু করা স্কুল ফিডিং প্রকল্পের আওতায় উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে। তবে অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের খাবার সরবরাহ করছে।

অভিভাবক ও স্থানীয়দের দাবি, শুধু পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, উপজেলার আরও কয়েকটি বিদ্যালয়েও একই ধরনের পচা ও নিম্নমানের খাবার দেওয়া হয়েছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

অভিভাবক মনোয়ার হোসেন বলেন, “শিশুদের পুষ্টির জন্য চালু করা প্রকল্পে যদি পচা খাবার দেওয়া হয়, তাহলে তারা অসুস্থ হয়ে পড়বে।” অপর অভিভাবক সালমা বেগম বলেন, “এ ধরনের খাবার দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো, এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।”

পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগম জানান, শিক্ষার্থীদের জন্য আনা ডিম বিতরণের পর দেখা যায় অনেকগুলো পচা। পরে সেগুলো ফেরত নেওয়া হয়েছে এবং সরবরাহকারীকে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডা. মাহমুদা বেগম বলেন, “বিষয়টি আমার জানা নেই। পচা ডিম সরবরাহ করা গুরুতর অপরাধ। এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলতে হবে।”

ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: