উখিয়ায় র‌্যাবের অভিযান, ৫০ হাজার পিস ইয়াবাসহ সিএনজি জব্দ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত

2026-05-04T15:21:52+00:00
2026-05-04T16:43:35+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
উখিয়ায় র‌্যাবের অভিযান, ৫০ হাজার পিস ইয়াবাসহ সিএনজি জব্দ
কক্সবাজার প্রতিনিধি
সোমবার, ৪ মে, ২০২৬, ৩:২১ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৪:৪৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছতলা এলাকায় সিএনজিযোগে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে। পরে ৩ মে (রবিবার) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে জনৈক মো. কায়সারের দোকানের সামনে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ব্যবহৃত সিএনজি ও একটি সাদা রঙের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে ২৫০টি নীল রঙের এয়ারটাইট পলি প্যাক উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকে ২০০ পিস করে মোট ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত সিএনজি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। মাদক নির্মূলে র‌্যাবের জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: