ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
ই-পেপার রবিবার ● ৩ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



যে নাটক দেখে কাঁদছেন দর্শক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৩:৩৫ পিএম  (ভিজিটর : ৬০)
শেষের পথে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। ৫২ পর্বে এই নাটকের প্রচার শেষ হবে। এর আগে ৪৯তম পর্ব প্রচারের পর দর্শকের আবেগ দারুণভাবে নাড়া দিয়েছে এই নাটক। 

এই পর্বে ধারাবাহিকের প্রধান চরিত্রের দুই অভিনয়শিল্পী ফাহাদ (ইরফান সাজ্জাদ) ও সামিরের (খায়রুল বাসার) বাবার মৃত্যু দেখানো হয়েছে। বাবার এই মৃত্যু পর্দার সন্তানদের শুধু কাঁদায়নি, কাঁদিয়েছে দেশ–বিদেশের সাধারণ দর্শকদেরও—যাঁরা পর্বটি দেখেছেন।

মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ধারাবাহিকটির এবার অন্তিম পর্বের দিনক্ষণ প্রকাশ পেল; ৫২তম পর্বেই এসে শেষ হতে যাচ্ছে ধারাবাহিকটি। সঙ্গে বাড়ছে দর্শকদের অপেক্ষাও। 

ইতোমধ্য শেষ দৃশ্যের শুটিংও সম্পন্ন হয়েছে এই ধারাবাহিকের। নির্মাতার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ধারাবাহিকটির হবে মেগা এপিসোড। অর্থাৎ, যার ব্যপ্তি হবে সাধারণের চেয়ে বেশি। কথাটি রাখতেই যাচ্ছেন নির্মাতা; জানিয়ে দিলেন শেষ পর্বের চূড়ান্ত দিনক্ষণও। 

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নির্মাতা জানান, এটা আমাদেরই গল্পের লাস্ট চ্যাপ্টার (পর্ব ৫১) আগামী বুধবারের পরিবর্তে ৭ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় সম্প্রচারিত হবে এবং এটা আমাদেরই গল্পের দেড় ঘণ্টাব্যাপী মেগা এপিসোড (পর্ব ৫২) আগামী ৮ মে শুক্রবার বিকেল ৩টায় সম্প্রচারিত হবে।

সাধারণত ‘এটা আমাদেরই গল্প’র প্রতিটি পর্বের দৈর্ঘ্য হয়ে থাকে ২৫-২৮ মিনিট। তবে সাধারণভাবে নয়, দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে শেষ পর্বের দৈর্ঘ্য থাকছে ৯২ মিনিট।

শেষ পর্ব ৯২ মিনিট করা প্রসঙ্গে পরিচালক রাজ সংবাদ মাধ্যমে বলেন, দর্শকেরা আমাদের এই সিরিজ সংশ্লিষ্ট সবাইকে অভূতপূর্ব ভালোবাসা দিয়েছেন, এজন্য তাদের ধন্যবাদ। ‘এটা আমাদেরই গল্প’র দর্শকদের জন্য উপহার হিসেবে শেষ পর্ব বিশেষভাবে সাজিয়েছি। তাই এর দৈর্ঘ্য সাধারণ পর্বের চেয়ে চার গুণ বেশি হচ্ছে। সবাইকে দেখার আমন্ত্রণ।

‘এটা আমাদেরই গল্প’ শেষ হওয়ার খবরে একদিকে যেমন দর্শকের মন ভারী হয়ে আসছে, একই সঙ্গে জাগছে আগ্রহও। সামাজিক মাধ্যমে অনেকেই যেমন লিখেছেন, এত দ্রুত শেষ না হলেও পারতো। আবার কেউ কেউ লিখেছেন, অপেক্ষায় আছি- না জানি কতটা কাঁদাবে শেষ পর্বটি।

পারিবারিক বন্ধন ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাশার, সুনেরাহ বিনতে কামাল, কেয়া পায়েল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠুসহ আরও অনেকে।

গত বছরের ৫ নভেম্বর থেকে চ্যানেল আই ও সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রচারের পর থেকেই নাটকটি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। সমাপনী লগ্নে এসে ধারাবাহিকটি যেমন দর্শকদের আবেগপ্রবণ করছে, তেমনি এর শিল্পীরাও প্রশংসায় ভাসচ্ছেন।

এমটিআই







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com