ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
ই-পেপার রবিবার ● ৩ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



নিরাপত্তা ও হয়রানিমুক্ত নিশ্চয়তা পেলেই দেশে ফিরব : সাকিব আল হাসান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৪:২৯ পিএম  (ভিজিটর : ১৭)

ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। তিনি বলেন, ভবিষ্যতে তার মূল লক্ষ্য থাকবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা।

এক সাক্ষাৎকারে সাকিব জানান, তিনি কখনোই দল পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী নন এবং ভবিষ্যতেও এ অবস্থান পরিবর্তনের ইচ্ছা নেই। তার ভাষায়, “আমি যেখানেই খেলি বা কাজ করি, সেখানেই দায়বদ্ধ থাকার চেষ্টা করি।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, কোনো দলকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে রাখা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিশোধমূলক সংস্কৃতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন, নইলে তা দেশের রাজনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে।

নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে সাকিব বলেন, সুষ্ঠু পরিবেশ থাকলে তিনি আবারও জনগণের রায় নেওয়ার সুযোগ চান এবং মাগুরার মানুষের সমর্থন নিয়ে আত্মবিশ্বাসী।

দেশে ফেরার বিষয়ে তিনি জানান, আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে তার কোনো আপত্তি নেই, তবে তিনি নিরাপত্তা ও হয়রানিমুক্ত পরিবেশ চান। সাকিব বলেন, “যদি আমাকে হয়রানি না করার নিশ্চয়তা দেওয়া হয়, তাহলে খুব দ্রুতই দেশে ফিরে আসব।”

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে হত্যা, চেক জালিয়াতি ও শেয়ারবাজার সংক্রান্ত অভিযোগও আছে। তবে এসব অভিযোগ তিনি আইনগতভাবে মোকাবিলা করতে আগ্রহী বলে জানান।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com