ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
ই-পেপার রবিবার ● ৩ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



ঈদুল আজহায় পশুর সংকট নেই : প্রাণিসম্পদমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৪:৫৫ পিএম আপডেট: ০৩.০৫.২০২৬ ৫:৫৮ পিএম  (ভিজিটর : ৬৭)

আগামী ঈদুল আজহায় দেশে কোরবানির পশুর কোনো সংকট হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এবারের চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত পরিমাণ পশু রয়েছে, বরং উল্লেখযোগ্য সংখ্যক পশু উদ্বৃত্ত থাকবে।

রোববার (৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। ঈদকে কেন্দ্র করে কোরবানির পশুর সরবরাহ, চাহিদা ও সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

মন্ত্রী জানান, এবারের ঈদে কোরবানির পশুর মোট চাহিদা এক কোটির কিছু বেশি হলেও খামার পর্যায়ে গরু, ছাগল ও ভেড়া মিলিয়ে এক কোটিরও বেশি পশু প্রস্তুত রয়েছে। ফলে বাজারে ঘাটতির কোনো সম্ভাবনা নেই। তার তথ্য অনুযায়ী, চাহিদার তুলনায় প্রায় ২২ লাখ ২৭ হাজারের বেশি পশু উদ্বৃত্ত থাকবে।

তিনি আরও বলেন, প্রজাতিভিত্তিক হিসেবে দেশে বর্তমানে গরু ও মহিষের সংখ্যা প্রায় ৫৬ লাখ ৯৫ হাজার এবং ছাগল ও ভেড়া রয়েছে প্রায় ৬৬ লাখ ৩২ হাজার। এছাড়া উট ও দুম্বাজাতীয় প্রাণীর সংখ্যাও কয়েক হাজারের বেশি রয়েছে।

মন্ত্রী জানান, এবার সারাদেশে ৩ হাজার ৬০০-এর বেশি অস্থায়ী পশুর হাট বসবে, যার মধ্যে রাজধানী ঢাকায় থাকবে ২৬টি হাট।

সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারির কথা জানিয়ে তিনি বলেন, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে এবং কোনো ধরনের অনুপ্রবেশ বরদাশত করা হবে না।

এছাড়া কোরবানির পশুর পরিবহনে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং হাট ও ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকবে বলে জানান মন্ত্রী। অনলাইনে পশু কেনাবেচায় অতিরিক্ত খাজনা বা হাসিল না নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com