ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ই-পেপার শনিবার ● ২ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতা ভুল নয়, অপরাধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৭:০২ পিএম  (ভিজিটর : ৪১)
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ড. শামারুহ মির্জা ইউনূস বলেন, সরকারের অযোগ্য উপদেষ্টার সিদ্ধান্তের বলি হচ্ছে শিশুরা।

তিনি বলেন, ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতা, অবহেলা বা ভুল নয়, এটা একটি অপরাধ। সারা দেশে দুই শতাধিক শিশু মারা গেছে। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

শামারুহ মির্জা লেখেন, এটা নিয়ে আন্তর্জাতিক ম্যাগাজিন Science-এ একটি প্রতিবেদন গতকাল প্রকাশিত হয়েছে। এই বিষয়টি নিয়ে কিছুদিন আগে আমিও একটি স্ট্যাটাস দিয়েছিলাম। আমার আসলে আজকাল কিছু বিষয় নিয়ে ভীষণ ঘেন্না লাগে।

তিনি লেখেন, ২০২৪- এ আমলাতান্ত্রিক জটিলতায় টিকা সরবরাহে ব্যাঘাত ঘটে, ফলে দেশজুড়ে টিকার ঘাটতি তৈরি হয়, পরে এ ওয়েবসাইট থেকে ডাটা পর্যন্ত রিমুভ করা হয়েছে! এটা শুধু ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতা, অবহেলা বা ভুল নয়, এটা একটি অপরাধ।

দুই শতাধিক শিশু মারা গেছে, পুরো স্বাস্থ্যব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হয়েছে। তবু কিছু মানুষ এখনো এটাকে ডিফেন্ড করে, এটাই সবচেয়ে ঘেন্নার।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com