ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ই-পেপার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



লাখাই বলভদ্র ব্রীজ ভাঙন এলাকা পরিদর্শনে বি-বাড়ীয়ার সড়ক বিভাগের নির্বাহী প্রৌকশলী জহিরুল
এম এ ওয়াহেদ লাখাই থেকে
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:০৬ পিএম  (ভিজিটর : ৩৩)

 হবিগঞ্জ জেলার মোড়াকরি এলাকা বলভদ্র ব্রীজের সংযোগ সড়ক স্থল ভাঙন এলাকা পরিদর্শনে আসেন বি-বাড়ীয়া জেলার সড়ক বিভাগের নির্বাহী প্রৌকশলী সহ  একটি টিম। পরিদর্শন কালে উপস্থিত গণমাধ্যম কর্মী সহ উপস্থিত জনতার সামনে নির্বাহী প্রৌকশলী মোঃ জহিরুল ইসলাম বলেন আগামী ৩ দিনের মধ্যে ব্রীজের গোড়ায় যে ভাঙন দেখা দিয়েছে তা মেরামত করে দেয়া হবে বলে আশ্বাস দেন। 

এ সময় উপস্থিত ছিলেন বি-বাড়ীয়া সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রৌকশলী রুখুন উদ্দীন ও উপ-সহকারী প্রৌকশলী মোঃ জুবায়ের হাসান। সরেজমিনে গিয়ে দেখা গেছে বলভদ্র ব্রীজের উত্তর অংশ পশ্চিম পার্শ্বে ও   পূর্ব পাশে  অতিভারী বর্ষনের ফলে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনের কারণে বড় ধরনের দূর্ঘটনা ঘটে প্রাণহানীর সম্ভাবনা রয়েছে। এই ভাঙনের কারণে পরিবহনের চালক ও যাত্রীরা আতংকে রয়েছে । এ বিষয়ে নির্বাহী প্রৌকশলী জহিরুল ইসলাম বলেন,   বলভদ্র ব্রীজের উওর অংশ থেকে লাখাই উপজেলার অভ্যন্তরে  ১২৮ মিটার পর্যন্ত বি-বাড়ীয়া জেলার সড়ক বিভাগের আওতাভুক্ত হওয়ায় বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে এসেছি এবং সরজমিনে বিষয়টি দেখেছি। কিন্তু ওই ভাঙন স্থল  বি-বাড়ীয়া সড়ক বিভাগ এখতিয়ার ভুক্ত হওয়ায়  বুধবার ২৯ এপ্রিল বিকেলে পরিদর্শনে আসতে হয়েছে। অতিদ্রুত  পূনঃ মেরামত করার জন্য ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য হুইপ জিকে গউছ ও নাছির নগর উপজেলার সাংসদ সদস্য ওই ব্রীজের জন্য ডিও লেটার পাঠিয়েছেন। 







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com