প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:২৯ পিএম আপডেট: ২৯.০৪.২০২৬ ৩:৩৭ পিএম (ভিজিটর : ২০)
নওগাঁর নিয়ামতপুরে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) মধ্যরাতে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের নেহেন্দা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের নেহেন্দা গ্রামের কুদ্দুস মন্ডলের ছেলে মোশরাফুল ইসলাম (৪৫) ও একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে একরামুল হক (৪০)।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে অভিযান পরিচালনা করে ইয়াবা সহ তাদের আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।