ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ই-পেপার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



‎কুড়িগ্রামে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১১
‎কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:১৮ পিএম  (ভিজিটর : ১৬)
‎কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্যাপারীর হাট এলাকার বাঁশের তল এলাকার সড়কে রাত আনুমানিক ১১ ঘটিকায়   মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকার জাহিদুল ইসলামের পুত্র  নুরনবী,শামীমের মেয়ে সাদিয়া ও মাইক্রোবাস চালক লিমন। 
 
বিশ্বস্ত  সূত্রে জানা যায়, নিহত নুরনবী ও সাদিয়া সম্পকে চাচা ভাতিজি চিকিৎসাসেবা নিতে রংপুরে গিয়েছিলেন।

রংপুর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। সড়ক দুর্ঘটনায়  গুরুতর আহত হয়ে আরও ১১ জন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা চলছে।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী  উপজেলার ব্যাপারীহাট এলাকায় ভুরুঙ্গামারীগামী একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রামগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
‎দুর্ঘটনার পরপরই  পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের রংপুর, নাগেশ্বরী ও কুড়িগ্রাম সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠান। আহতদের ১১ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
‎স্থানীয়দের দাবি, ওই সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও অসতর্কতার কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে বারবার।
‎নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হীল জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি আরো জানান, এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ চলছে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com