ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ই-পেপার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



রাজশাহী নগরীর বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ
রাজশাহী জেলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:৪৮ পিএম  (ভিজিটর : ১৯৩)
রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের থেমে থাকা উন্নয়ন কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারদের কঠোর নির্দেশনা দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন। একই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নেও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে প্রশাসক বলেন, সরকারের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সিটি কর্পোরেশন কাজ করছে। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, আসন্ন বর্ষা মৌসুমের আগেই সড়কের কাজ শেষ করতে হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এর আগে বর্ণালী মোড়ের পেছনের অংশ থেকে পরিদর্শন শুরু করেন প্রশাসক। পরে হেতেমখাঁ ছোট মসজিদ হয়ে হেতেমখাঁ বড় মসজিদ মোড় পর্যন্ত পুরো সড়ক ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান ইমনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com